বেলা মিত্র
বেলা মিত্র:-
পূর্ব এশিয়া থেকে আজাদ হিন্দ ফৌজের যে বিভিন্ন দলগুলি নেতাজী ভারতে প্রেরণ করেন তাদের সাথে যোগাযোগ রাখা ও নিরাপদে অবতরণ করানোর দায়িত্ব ন্যস্ত ছিল তার ওপর। ১৯৪৪ এর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কলকাতা থেকে সিংগাপুরে ট্রান্সমিটারে সংবাদ আদান প্রদান ও নিরাপদে বিপ্লবী দের নির্দিষ্ট জায়গায় পৌছে দেন বেলা মিত্র।
বেলা মিত্র বললে আমরা খুব কম জনই চিনবো। ওনার পরিচয় টা দিই তাহলে। পিতা সুরেশ চন্দ্র বসু, মাতা সুধা বসুর ছোট মেয়ে। তাও যদি না বুঝতে পারেন। সম্পর্কে নেতাজী সুভাষচন্দ্র বসুর ভাইঝি। স্বামী আজাদ হিন্দ ফৌজের বিপ্লবী ও প্রাক্তন ডেপুটি স্পিকার হরিদাস মিত্র। হরিদাস মিত্রের সাথে বিয়ে হয় ১৯৩৬ সালে। পুত্র অর্থনীতিবিদ ও বর্তমান পশ্চিমবংগ সরকারের মন্ত্রী অমিত মিত্র।
১৯৪৭ এ 'ঝাঁসির রানী' সেবাদল গঠন। উদ্বাস্তুদের জন্যে সেবা, উন্নয়নমূলক কাজে আত্মনিয়োগ। বালি-ডানকুনির কাছে অভয়নগরে উদ্বাস্তু দের পূনর্বাসন দেওয়ার কাজ। অক্লান্ত পরিশ্রমে তার স্বাস্থ্যভঙ্গ ঘটে। তার জন্মদিনে বর্ধমান কর্ড লাইনে একটি রেলওয়ে স্টেশনটির নতুন নাম হয় 'বেলানগর'।
ভারতে, ভারতীয় কোনো মহিলার নামে স্টেশনের নামকরণের ইতিহাসে প্রথম।
Post a Comment